PRIYOBANGLANEWS24
৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবীতে মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জে এক সংখ্যালঘু বিধবা নারীকে ধর্ষণে অভিযুক্ত দুই ধর্ষক ও আশ্রয়দাতাদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় উপজেলা ফটকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ধর্ষক ও তাদের আশ্রয়দাতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হলে আর কেউ এমন অন্যায় করতে পারবে না। ধর্ষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় অপরাধীদের দ্রুত ফাঁসির দাবি জানান তারা। মানববন্ধনের নেতৃত্বে ছিলেন তাসদিদ আহম্মেদ, শুভ ইমরান, ফয়সাল, বাবু, রাকিব, মাসুম প্রমূখ।

সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১টায় কৈলাইল গ্রামের খুদু মেম্বারে বাগানের সামনে নির্জন স্থানে তেলেঙ্গা গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে সাহেদ ও খৈমদ্দিনের ছেলে বাহার মিলে এক বিধবা মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় স্থানীয় কৈলাইল গ্রামের কয়েকজন সমাজপতি ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য শালিসী করে।

সালিশে মহিলার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত দেয়। এতে এলাকার ক্ষুদ্ধ জনতা ঘটনাটি মানতে না পেরে থানা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে মঙ্গলবার নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ নিজেই ঘটনাস্থলে গিয়ে দুই ধর্ষককে আটক করেন। এঘটনায় নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০