PRIYOBANGLANEWS24
৭ ফেব্রুয়ারী ২০২১, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাভাবিক জীবনে ফিরে আসতে দ্রুত ভ্যাকসিন নিতে হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সবাইকে দ্রুত ভ্যাকসিন গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবে সবাই কাজ করতে পারলে সচল থাকবে অর্থনীতির চাকা। আগামী দুই-তিনদিনের মধ্যে তিনি নিজেও ভ্যাকসিন গ্রহণের কথা জানান।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় টিকা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দুই উপজেলায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সালমান এফ রহমান।

সালমান এফ রহমান বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা এমনি এমনি আসেনি। করোনার শুরুতে দ্ইু হাজার ডাক্তার-নার্স নিয়োগ সহ তাঁর দুরদৃষ্টিতার কারণের এটা সম্ভব হয়েছে। আর এ ক্ষেত্রে ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সবার সহযোগিতা রয়েছে।
তিনি বলেন, আমাদের দেশের ডাক্তার ও নার্সরা দক্ষ কিন্তু ব্যবস্থাপনায় সমস্যার কারনে স্বাস্থ্যসেবায় মানুষের মাঝে কিছুটা আস্থাহীনতা রয়েছে। যে কারণে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে চিকিৎসা গ্রহণ করতে যায়। কিন্তু সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার সমন্বয় করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব। আর এ সবকিছুর জন্য ‘সেন্টার অব এক্সিলেন্স’ তৈরি করতে হবে। তিনি আরও জানান পরীক্ষামূলকভাবে দোহার ও নবাবগঞ্জ উপজেলা থেকে হেলথ গার্ড (স্বাস্থ্য সুরক্ষা) প্রজেক্ট শুরু করা হবে। সফল হলে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হবে।

সুরক্ষার টিকা উদ্বোধনকে কেন্দ্র করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাবগঞ্জে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা সচিব মো. আলী নূর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদের সদস্য সুবিদ আলী টিপু, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. মিজানুর রহমান ভূইয়া কিসমত, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে দোহারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ আরো অনেকে।

সালমান এফ রহমানের উদ্বোধনের পরপরই দোহারে প্রথম সুরক্ষার টিকা গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০