PRIYOBANGLANEWS24
৪ ফেব্রুয়ারী ২০২১, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। নৈতিকতা ও মূল্যবোধই ধর্মের মূল শিক্ষা।

বৃহস্পতিবার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঢাকা জেলার আয়োজনে ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নৈতিকতা ও মূল্যবোধই মানুষকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে। যার নীতিনৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই; সে ধার্মিক হতে পারে না। কারণ ধর্মের শিক্ষাই হলো সত্যতা ও সততা।
এসময় মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতিগঠনে মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম পিএইডি, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, অতিরিক্ত সচিব রনজিত কুমার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সচিব বিষ্ণু কুমার সরকার, উপসচিব ও উপপ্রকল্প পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবির, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বরুন ভৌমিক নয়ন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ঢাকা জেলা প্রকল্পের সহকারী পরিচালক পিযুষ কান্তি সরকার, মাস্টার ট্রেইনার সমীর বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা জেলার সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ অপু, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অনুপম দত্ত নিপু প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রনজিত কুমার দাস। সঞ্চালনা করেন উপপ্রকল্প পরিচালক কাকলী মজুমদার।

ঢাকা জেলার প্রতিটি উপজেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০