PRIYOBANGLANEWS24
২৭ জানুয়ারী ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন লাখ টাকা হলে বাঁচবে সুবির

হার্টের সমস্যায় ভুগছে ৫ বছরের শিশু সুবির হালদার। অপারেশনসহ তার চিকিৎসার জন্য তিন লাখ টাকার প্রয়োজন। কিন্ত এ অর্থ ব্যয় করার সামর্থ্য নেই তার গরিব পরিবারের। কী করে ছেলেকে বাঁচাবে এ নিয়ে চরম শঙ্কায় এবং উৎকন্ঠায় আছে সুবিরের মা-বাবা ও পরিবারের সদস্যরা।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানিকাউর গ্রামের মাছ বিক্রেতা সুজন হালদার ও ঝনু রানী হালদারের একমাত্র সন্তান সুবির হালদার।

সুবির হালদারের মা ঝনু রানী হালদার বলেন, জন্মের পরই সুবিরের হার্টে ছিদ্র দেখতে পায় চিকিৎসকরা। তখনই অপারেশন করার পরামর্শ দেন তারা। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে অপারেশন করাতে পারেনি তারা। সুবির এখন বড় হয়েছে সেই সাথে বেড়েছে শ্বাসকষ্ট ও বুকের ব্যথা।

তিনি আরো বলেন, সুবিরের চিকিৎসা করতে গিয়ে জমানো সব টাকা শেষ। মানুষের কাছ থেকে ধার দেনা করে চিকিৎসা করাচ্ছি। সম্প্রতি তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা দ্রুত অপারেশন করার জন্য পরমার্শ দেন। চিকিৎসকরা জানান, অপারেশন খরচ হিসেবে প্রয়োজন ৩ লাখ টাকা। কিন্ত আমরা সুবিরের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছি। কিভাবে ছেলের চিকিৎসা করাবো বুঝতে পারছি না।

শিশুটির পরিবার নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা- মধুসুদন হালদার (সুবিরের মামা), বিকাশ নম্বর- ০১৮১৮৫৪৮১০৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০