PRIYOBANGLANEWS24
২৬ জানুয়ারী ২০২১, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গনসংহতি আন্দোলনের সভা বাতিল, দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে মর্মে পুলিশ আলোচনা সভা করতে নিষেধ করেছে বলে পার্টির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিদদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।

গণসংহতি আন্দোলনের নবাবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমান মোল্লা সোমবার বিকেল ৩টায় প্রেস বিজ্ঞপিতে জানান, অলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও ট্রাস্টি ডাঃ জাফর উল্লাহ চৌধুরী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েত সাকিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু ২৪ জানুয়ারী রাত আনুমানিক ৮টার দিকে নবাবগঞ্জ থানা ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ মুঠো ফোনে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আলোচনা সভা না করার জন্য বলেন। আমরা পুলিশের এই আচরণে মর্মাহত ও ক্ষুব্ধ।

মিজানুর রহমান মোল্লা প্রেস বিজ্ঞপিতে আরো উল্লেখ করেন, আইন শৃঙ্খলার অবনতির দোহায় দিয়ে জনগণের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার এই হীন কর্মকান্ডের বিরোধিতা করছি সেই সাথে কোন রকমের সভা সমাবেশ নিষিদ্ধের আইনি নোটিশ না থাকা সত্ত্বেও আলোচনা সভা বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, এ ব্যাপারে আমার জানা নেই তা ছাড়া যে কোন সভা সমাবেশের ক্ষেত্রে ডিসি ও এসপির অনুমতি লাগে। সভাস্থলে পুলিশের ভ্যান ও পুলিশ সদস্যদের উপস্থিতির কথা জানতে চাওয়া হলে তিনি জানান এটা পুলিশের নিয়মিত ডিউটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০