PRIYOBANGLANEWS24
১০ জানুয়ারী ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম, আহত ৩

অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ঢাকার নবাবগঞ্জে অলিউর রহমান অলি (৩৮) ও রাশেদুল ইসলাম (২৯) নামে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। শনিবার রাতে উপজেলার বকসনগর ইউনিয়নের খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

অলি উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং রাশেদ সহ সম্পাদক বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম।

হামলায় ওই দুইজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মারুফ হোসেন মুকুল (৩৬), মো. শাকিল (৩০) ও ইমরান (৩৩) নামে তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।

হামলায় আহত বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মুকুল বলেন, খালপাড় গ্রামের মুরব্বি মুজাহার আলী অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় মারা যান। সংবাদ পেয়ে আমরা ৫/৭ জন সেখানে গিয়ে দেখি বাড়ির পাশে হৈচৈ হচ্ছে। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশও উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা কয়েকজন কোনো কিছু বুঝে উঠার আগেই দেশীয় ধাঁরালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করলে অলি ও রাশেদ গুরুত্বর আহত হয়।

মুকুল বলেন, আমরা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল ভাইয়ের নির্বাচন করেছি কিন্তু এখন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রনক ভাইয়ের সঙ্গেই বেশি সময় দেই। যা পাভেল ভাই ও পলাশ ভাইয়ের পছন্দ নয়। যে কারণে এই হামলার ঘটনা ঘটেছে।

তবে অভিযোগের কথা অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা একেবারেই মিথ্যা। মুজাহার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আমি তাকে দেখতে গিয়েছিলাম ঠিকই কিন্তু হামলার বিষয়ে আমি নেতৃত্ব দেইনি।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল বলেন, একটি মহল আমাকে রাজনৈতিক ভাবে হেয় ও হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে উঠে পরে লেগেছে। হুমকি ও হামলার অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি ভুক্তভোগীরা এখনও কেউ মামলা করতে আসেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত অলি বকসনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও রাশেদ একই গ্রামের মৃত ছকিল উদ্দিনের ছেলে। তারা দুজনই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০