PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ইজিবাইকের ধাক্কায় একজন নিহত

ঢাকার দোহার উপজেলার লটাখোলা-বাঁশতলা সড়কে ইজিবাইকের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি লটাখোলা এলাকার আমির উদ্দিন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকাল ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের মোড়ের প্রধান সড়কে বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক ধাক্কা দেয় জাহাঙ্গীর আলমকে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেণ। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌছলে সেখানে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

লটাখোলা-বাঁশতলা সড়কটিতে এ ধরণের দূর্ঘটনা প্রায়ই ঘটতে থাকায় আতঙ্কিত এখন সড়কটি আশপাশে বসবাসরত বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের পর থেকে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারনে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। বিশেষ করে বেপরোয়া গতিতে অদক্ষ চালকদের হাতে ইজিবাইকের চালানোর কারণে এমন ঘটনার স্বীকার হচ্ছে অনেকেই।

স্থানীয় বাসিন্দা দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, দূর্ঘটনা রোধে লটাখোলা-বাঁশতলা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন জরুরি হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এভাবে প্রাণহানির ঘটনা বাড়তেই থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০