PRIYOBANGLANEWS24
২৭ ডিসেম্বর ২০২০, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরনের কার্যক্রম শুরু

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার রাতে ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে নদীপারের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

নয়বাড়ি ইউনিয়ের দুই শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শুধু শীত নয় করোনা সহ যে কোন পরিস্থিতিতে দ্রুত এগিয়ে আসার পেছনে সংগঠনের সভাপতি নির্মল গুহের মানবিক মনোভাবের প্রশংসা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, দোহারের নয়বাড়ি থেকে শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম শুরু হয়েছে তা এখন সারাদেশে চলবে।

জনগনের শাসক নয়, সেবক সেবক হিসেবে কাজ করার যে মনোভাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে সেটাকেই অনুসরন করে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সারাদেশে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান নির্মল গুহ।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, শেখ রুনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০