PRIYOBANGLANEWS24
১০ ডিসেম্বর ২০২০, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলে গেলেন মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান

অকালেই চলে গেলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নান খান। গত ৭ ডিসেম্বর, সোমবার বেলা সাড়ে চারটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সম্প্রতি তিনি ঢাকা জেলার দোহার উপজেলা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দোহার উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা হিসেবে দীর্ঘসময় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দোহারে দায়িত্বে থাকাকালীন মা ইলিশ রক্ষার অভিযানে তাঁর ভূমিকা ছিল উল্লেখ করার মতো। দিন-রাত পদ্মা নদীতে অভিযানে ছিল আব্দুল মান্নানের সরব উপস্থিতি।

আব্দুল মান্নানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রয়াত আব্দুল মান্নানের পরিবারকে সান্তনা দিতে তাঁর বাড়িতে যান দোহার উপজেলা সহকারি কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র সহ জেলা ও উপজেলা মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০