PRIYOBANGLANEWS24
২২ নভেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে তিন ছিনতাইকারী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা পিত্তিতলা এলাকায় সড়কে অটোরিক্সা থামিয়ে ছিনতাইকালে জনতার সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৫টায় তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে মিঠুন নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়।

আটকৃতরা হলেন, বরিশাল জেলার টংচর গ্রামের করিমের ছেলে ইমন হোসেন ইমু (২৮), একই জেলার বালিয়াতলী গ্রামের মালেক খন্দকারের ছেলে মো. মোশারফ হোসেন (২৫), একই জেলার ছবিপুর গ্রামের মৃত কাশেম দেওয়ানের ছেলে মো. হেলাল (২৮)। তারা সবাই কেরানীগঞ্জের জিঞ্জিরায় ভাড়া বাড়িতে থাকতো। তাদের সঙ্গে থাকা ছিনতাইকারী নবাবগঞ্জের মিঠুন (৩০) ৪ খারী মাছসহ অটোগাড়ি ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার দুপুরে মাছ ব্যবসায়ী গোসাই মালো ও অটোগাড়ি চালকের বাবা বাদশা মিয়া বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে গোসাই মালো বলেন, রোববার ভোর ৪টায় অটোগাড়ি করে উপজেলার হাগ্রাদী থেকে খারি ভর্তি মাছ নিয়ে নবাবগঞ্জ বাজার দিকে আসছিলেন। পথে ভোর সাড়ে ৫টার দিকে বান্দুরা পিত্তিতলায় এলাকার রাস্তায় ৪/৫ জন দুষ্কৃতিকারী গতিরোধ করে রামদা রড শাবল দিয়ে আমাকে ও গাড়ির চালককে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তারা বান্দুরা থেকে আসা আরেকটি অটোগাড়িতেও হামলা চালায়। ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পালানোর সময় একটি অটোগাড়িসহ তিন ছিনতাইকারীকে আটক করে জনতা গণপিটুনী দিয়ে পরে পুলিশে সোপর্দ করেন। তাদের সঙ্গে থাকা অপর ছিনতাইকারী মিঠুন ৪ খারী মাছসহ অন্য একটি অটোগাড়ি নিয়ে পালিয়ে যায়।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ এ বিষয়ে বলেন, আটককৃত তিন ছিনতাইকারীকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার আদালতে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে রাম দা, রড, শাবল ও অটোগাড়িটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০