PRIYOBANGLANEWS24
৩১ অক্টোবর ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর আদর্শ না মেনে ‘নৌকা’ বলে কোন লাভ নেই: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন নৌকা প্রতীক পেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে জিতিয়ে দিবে এই ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। মনে রাখবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন না করে ও সাংগঠনিক কাজ কর্ম থেকে দূরে থেকে ‘নৌকা’ বলে দৌঁড়ঝাপ করে কোন লাভ নেই।
শনিবার ঢাকার দোহার উপজেলা জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্যকালে তিনি একথা বলেন।

সালমান এফ রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করেছেন। আমরা যারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আছি আমাদের সবার মনে রাখতে হবে দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদেরকে নিজেদের ভালবাসা দিয়ে জনগনের মন জয় করতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চন ৩ বছর পরে। তবুও আমাদেরকে এখন থেকেই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংগঠনিক কাজ করে যেতে হবে।
সভায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, জেলা যুবলীগের সভাপতি সফিউল আজম খান বারকু ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারন সম্পাদক আকমল হোসেন আকমল বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন রসু। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ।
দোহারের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সাভার, ধামরাই ও নবাবগঞ্জের যুবলীগের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে বর্ধিত সভাটি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০