PRIYOBANGLANEWS24
৩১ অক্টোবর ২০২০, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে যুবলীগ সভাপতির নামে গ্রেপ্তারি পরোয়ানা: থাকতে পারবেন না আজ বর্ধিত সভায়

চেক জালিয়াতি মামলায় ঢাকা জেলার দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। যে কারনে উপজেলা যুবলীগের আজ (শনিবার) বর্ধিত সভায় উপস্থিত থাকতে পারছেন না আলমাছ উদ্দিন। সাংগঠনিক নিয়মানুসারে বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন রশিদ।

জানা যায়, উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লার দায়ের করা চেক জালিয়াতি মামলায় আলমাছ উদ্দিনকে তিন মাসের কারাদন্ড দিয়ে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

বুধবার (২৮ অক্টোবর) আলামাছ উদ্দিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তার পরোয়ানা ও কারাদন্ডের নথি দোহার থানায় আসে। সেই থেকে সে পলাতক রয়েছেন।

বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা মামলার কথা স্বীকার করে বলেন, আলমাস উদ্দিন তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা পরিশোধ করেননি। তিনটি ভুয়া চেকে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটো মামলায় সাজা হয়েছিল। একটি বহাল আছে, একটিতে উচ্চ আদালতে আপিল করেছে।

সাজার নথি থেকে জানা যায়, আলমাছের বিরুদ্ধে The Negotiable Instruments Act, ১৮৮১ এর ১৩৮ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তিন মাসের সশ্রম কারাদন্ড ও দ্বিগুণ জরিমানা প্রদান করেন ঢাকার ষষ্ঠ আদালতের অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা। আসামি হাজতবাসে থাকলে তা The Code of Criminal Procedure ১৮৯৮ এর ৩৫ এ ধারার বিধান মোতাবেক তা কারাদন্ডের মেয়াদ থেকে কর্তন করা হবে।

গ্রেপ্তারি পরোয়ানার নথি থেকে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আলমাছ পলাতক থাকায় এ মাসের ৫ তারিখে কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে দোহার উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন দরানি জানান, যুবলীগে অপরাধীদের কোনো জায়গা নেই। আলমাছের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেলে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, একটি সিআর মামলায় দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছের নামে গ্রেপ্তারি পরোয়ানার নথি আমরা পেয়েছি। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০