PRIYOBANGLANEWS24
২৮ অক্টোবর ২০২০, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে পুলিশ পরিচয়ে অভিযানে গিয়ে ধাওয়া খেলেন আ’লীগ নেতা

ঢাকার দোহারের পদ্মা নদীতে পুলিশ পরিচয়ে ইলিশ মাছ ধরার অভিযানে গিয়ে স্থানীয় জনতার ধাওয়া খেলেন আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ। তিনি উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়। এঘটনায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলে মঙ্গলবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় সেটি উপস্থাপন করা হয়।

জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে দেড়টার দিকে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ তার এক সঙ্গীকে নিয়ে নয়াবাড়ি বাহ্রা ঘাটে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক একটি ট্রলার নিয়ে পদ্মায় অভিযানে যায়। এসময় ট্রলারের মালিক শেখ রহম ও চালক মিলনকে জোরপূর্বক নিয়ে যায় তিনি। অভিযানে গিয়ে দুইটি নৌকায় তল্লাশীও চালায় আবুল কালাম আজাদ। পদ্মায় একটি চরে ট্রলার মালিক শেখ রহম প্রকৃতির ডাকে দিতে নামলে স্থানীয়রা ট্রলারটিকে ধাওয়া করে। এসময় শেখ রহমকে রেখেই পালিয়ে আসে আবুল কালাম আজাদ ও তার সঙ্গী।

এঘটনায় ২০ অক্টোবর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের বরাবর লিখিত অভিযোগ করেন ট্রলার মালিক শেখ রহম ও চালক মিলন। মঙ্গলবার আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করা হয়।

ঘটনার পর থেকেই নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘটনাটি নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে। এ ধরনের কর্মকান্ড জড়িত আবুল কালাম আজাদকে আইনের আওতায় এনে বিচার করার দাবি এলাকাবাসির।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন, আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না। আওয়ামী লীগে কোন দুষ্টু লোকের স্থান নেই। যারা এধরনের কর্মকা- করে তাদের স্থান আওয়ামীলীগে নেই।

এব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, আমি রাত দেড়টায় সময় পদ্মা নদীতে হাওয়া খেতে গিয়েছিলাম। এসময় তিনি এই প্রতিবেদককে নানা ভাবে ম্যানেজের চেষ্টা করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০