PRIYOBANGLANEWS24
২৭ অক্টোবর ২০২০, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে সমন্বয় সভায় পল্লি বিদ্যুতের প্রতি ক্ষোভ ঝাড়লেন চেয়ারম্যানরা

ঢাকার দোহারে মাসিক সমন্বয় সভায় পল্লি বিদ্যুতের নানা অনিয়মের কথা তুলে ধরে ক্ষোভ ঝাড়লের উপজেলার বিলাসপুর ও নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এসময় তাদের সাথে উপস্থিত অন্যান্য চেয়ারম্যানরা একাত্মতা প্রকাশ করেন।

মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভার আয়োজন করেন উপজেলা পরিষদ। সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। তিনি উপজেলার সমস্ত বিভাগের কার্যক্রম সুন্দরভাবে যথা সময়ে সম্প্রদানে সব বিভাগের প্রতি আহবান জানান।

সমন্বয় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের সারা মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান তাদের বক্তব্যে দোহার পল্লি বিদ্যুতের নানা অনিয়মের কথা তুলে ধরে এর প্রতিকার চান। তারা বলেন, করোনাকালীন সময়ে অফিসে বসে পল্লি বিদ্যুতের লোকজন ভুতুরে বিল তৈরি করে গ্রাহককে দিয়েছে। এতে বিভ্রান্ত হয়েছে গ্রাহকরা। শুধু তাই নয় সে বিল গ্রাহকের কাছ থেকে তারা আদায়ও করেছে। তাই গ্রাহকের ভুতুরে বিল সংশোধন করার আগে কোন গ্রাহকের বিদ্যুৎ যেন বিচ্ছিন্ন না করা হয় সেই দাবি জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সালমান এফ রহমান এমপির সমন্বয় সভার প্রতিনিধি মোসফিকুর রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পল্লি বিদ্যুতের ডিজিএম খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, শামীম আহমেদ হান্নান, আমজাদ হোসেন আজাদ, এমএ হান্নান, সালাহউদ্দিন দরানী সহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০