PRIYOBANGLANEWS24
২৬ অক্টোবর ২০২০, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়নে দৃষ্টান্ত হয়ে থাকবে ঢাকা জেলা পরিষদ: মাহবুবুর রহমান

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, আমি যেভাবে ঘুরে ঘুরে ঢাকা জেলার উন্নয়ন কাজ করছি এভাবে শেষ পর্যন্ত করে যেতে পারলে সারা দেশের জেলা পরিষদগুলোর মধ্যে উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে ঢাকা জেলা পরিষদ।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্রের লটাখোলা-চরজয়পাড়া সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শণকালে একথা বলেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, বিগত অর্থবছরে ঢাকা জেলা পরিষদ থেকে লটাখোলা-চরজয়পাড়া সার্বজনীন দুর্গা মন্দির নির্মাণে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলাম। সে বরাদ্দে মন্দিরের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। উপজেলা প্রাণকেন্দ্রের এ মন্দিরটির একটি পুরোনো ঐতিহ্য রয়েছে। যে কারণে মন্দিরটিকে দৃষ্টিনন্দন করতে আরও অনেক টাকা প্রয়োজন রয়েছে। আগামী অর্থবছরে জেলা পরিষদের বাজেট থেকে নতুন বরাদ্দ দিয়ে দোহার উপজেলার সবচেয়ে দৃষ্টিনন্দন মন্দির হিসেবে এ মন্দিরটির কাজ সম্পন্ন করার ঘোষণা দেন মাহবুবুর রহমান।

এমন ঘোষণায় মন্দির কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু।

এর আগে মন্দিরে এলে মাহবুবুর রহমানকে ফুল ও শুভেচ্ছা স্মারক হাতে দিয়ে সম্মাননা জানান মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র পাল, ডা. ভজহরি দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস, প্রদীপ দাস, চন্দন কর্মকার সহ কমিটির সদস্যবৃন্দ। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকদের ভূমিকায় সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০