PRIYOBANGLANEWS24
১৯ অক্টোবর ২০২০, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঢাকার দোহার উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশি শেখ সবুজের বিরুদ্ধে। অভিযুক্ত সবুজ উপজেলার নুরপুর গ্রামের মৃত শেখ মুন্নাফের ছেলে।

এ ঘটনায় ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর বাবা ইকলাছ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবুজের বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা করেছে। কিন্তু মামলার প্রায় এক মাস পার হলেও অভিযুক্ত সবুজকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত শেখ সবুজ ওই শিক্ষার্থীকে প্রেমের প্রেলোভন দেখিয়ে নুরপুর গ্রামের শিউলি আক্তারের বাড়িতে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ সেখান থেকে পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানালে পরের দিন (১৮ সেপ্টেম্বর) তার বাবা ইকলাছ বাদী হয়ে সবুজের বিরুদ্ধে দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ইকলাছ প্রিয়বাংলা নিউজ২৪’কে বলেন, মামলার প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত আসামীকে ধরতে পারেনি পুলিশ। আমি সবুজের বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত সবুজের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে সবুজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মামলার দায়িত্বে থানা এসআই মো. আনোয়ার হোসেন বলেন, এখনো মেডিকলে রির্পোট পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই আসামী পলাতক আছে। সবুজকে গ্রেফতার করতে চেষ্টা করে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০