PRIYOBANGLANEWS24
৯ অক্টোবর ২০২০, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ছাত্রলীগের ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী

নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে ঢাকার দোহারে ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী করেছে ছাত্রলীগ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে উপজেলার জয়পাড়া রতন স্বাধীনতা চত্ত্বরে হাতে হাতে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে এ কর্মসূচী পালন করে সংঠনটির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগাণ দেয়।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরো অনেকে।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ধর্ষণকারীরা কোন দলের নয়, তাদের একটাই পরিচয় তারা অপরাধী। ছাত্রলীগ কোন অপরাধীর প্রশ্রয় দেয় না। ধর্ষণ, অন্যায়, অবিচারসহ নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসান চাই আমরা। এ ধরণের অপরাধের সাথে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই অপরাধ কমে আসবে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার চিন্তাভাবনা করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০