PRIYOBANGLANEWS24
১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় নবাবগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দেনাদার। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মুদি ব্যবসায়ী আহাদ হোসেন উজ্জল (২৬) উপজেলার ওই ইউনিয়নের পীরমাহমুদিয়া গ্রামের হারুনের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর মা শিল্পী আক্তার জানান, উজ্জলের মুুদি ও গ্যাসের দোকান রয়েছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে কাশিমপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মনির (৪৫) দোকানে এসে উজ্জলের নিকট একটি গ্যাস বাকি চায়। এসময় উজ্জল মনিরের কাছে ৮/৯ মাস পূর্বের পাওনা আড়াই হাজার দাবি করেন। পাওনা টাকা না দিলে গ্যাস দিবে না বলে জানান। এ কথ শুনে মনির উজ্জলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কাটাকাটির এক পর্যায় মনির ও তার সঙ্গে থাকা পীরমাহমুদিয়া গ্রামের রফিকের ছেলে জয়নাল ওরফে জনা লোহার রড ও জিআই তার দিয়ে উজ্জলকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এনে ভর্তি করে। এসময় তিনি তার ছেলেকে যারা হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে তাদের শাস্তি দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা: রুহুল আমিন জানান, আহত উজ্জলকে ভর্তি রাখা হয়েছে। এলোপাথারি আঘাতে তার মাথার ৪/৫ জায়গায় ফেঁটে গেছে। এছাড়াও বাম কানের একটু উপরে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন হতে পারে।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই পলি আক্তার জানান, এ ঘটনায় আহতের মা শিল্পী আক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০