PRIYOBANGLANEWS24
৯ সেপ্টেম্বর ২০২০, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় তিনজন আটক (ভিডিওসহ)

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও কাগজপত্র চুরির ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। সিসিটিভি’র ফুটেজ দেখে চোর সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ। আটক তিনজনের মধ্যে দুইজনের বাড়ি জয়পাড়া ও একজনের বাড়ি কাটাখালী এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এতে দুর্বৃত্তরা ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। স্কুল কর্র্তৃপক্ষ চুরির বিষয়টি জানার পর দোহার থানায় একটি অভিযোগ দায়ের করলে দোহার থানা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযান চালিয়ে সাব্বির হোসেন, মেহেদি হাসান ও দ¦ীন ইসলাম নামে তিনজনকে আটক করে। বিকেলে স্কুলের পিছনের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে প্রধান শিক্ষকের রুমের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে রুমের আলমারি ভেঙে ৫টি ল্যাপটপ ও বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। বিদ্যালযের প্রহরী সন্ধার আগে স্কুলে প্রবেশ করে তালা অনান্য জায়গায় ভাঙার আলামত দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দিলে তিনি এসে মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক জানান, স্কুল এখন সরকারি হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে চুরির সাথে যারাই জড়িত রয়েছে তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে এটাই দাবি।

এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত আরাফাত হোসেন জানান, আমরা সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের সনাক্তের পর তিনজনকে আটক করতে পেরেছি। তাদের কাছ থেকে আরো তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞসাবাদ চলছে। খোয়া যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

https://www.facebook.com/priyobanglanews/videos/825208358222415/
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০