PRIYOBANGLANEWS24
১ সেপ্টেম্বর ২০২০, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুলকে অব্যাহতি

নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাশেদুল হাসান চঞ্চলকে দোহার পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা যায়, রবিবার (৩০ আগস্ট) উত্তর জয়পাড়া কুঠিবাড়ি এলাকায় পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ও জয়পাড়া কলেজ ছাত্রলীগ নেতা আহমেদ রাব্বি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাব্বি সহ তার পক্ষের চারজন আহত হয়েছে।

স্থানীয় ও বিভিন্ন সুত্র থেকে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে জয়পাড়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ রাব্বি ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুলের মধ্যে কোন একটি বিষয় নিয়ে তর্কবিতর্কের ঘটনা ঘটে। ওই সময়ই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে আসে। শনিবারের ওই ঘটনার জের ধরে রবিবার (৩০ আগস্ট) কলেজ ছাত্রলীগ নেতা রাব্বি, ছাত্রলীগ কর্মী রাজ, আবির ও সানজিদ উপজেলার কাঠালীঘাটা এলাকা থেকে জয়পাড়ায় আসার সময় কুঠিবাড়ি এলাকায় আসলে পৌর ছাত্রলীগের রাশেদুল পক্ষের লোকজন তাদের কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন রাব্বির লোকজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০