PRIYOBANGLANEWS24
২৯ অগাস্ট ২০২০, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাদ্য সহায়তা পেল নবাবগঞ্জের চক দিঘীরপারের বন্যাদুর্গতরা

বন্যা ও নদী ভাঙনে সংকটে থাকা দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা পনিরুজ্জামান তরুন। ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে এ খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের চক দিঘীরপাড় গ্রামের বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন পনিরুজ্জামান তরুন।

এসময় উপস্থিত ছিলেন, বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তপন বার্নাড গমেজ, সাধারণ সম্পাদক শাহিন খান, জেলা কৃষক লীগের সহসভাপতি নাসির উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি শামীমুল আহাদ রনক, যুগ্ন সম্পাদক মাহবুব শিমুল, ত্রাণ বিষয়ক সম্পাদক অলিউর রহমান অলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুজন বাবু, সেলিম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, ইউপি সদস্য সামসুর নাহার, সাব্বির হোসেন সহ আরো অনেকে।

করোনা ও বন্যার কারনে গত কয়েকমাস ধরেই সংকটে ছিলেন চক দিঘীরপার গ্রামের বাসিন্দারা। দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন কে ধন্যবাদ জানান তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন দুর্যোগে সাধারন মানুষের পাশে থেকে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানান পনিরুজ্জামান তরুন।

https://www.facebook.com/priyobanglanews/videos/620515188584568/
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০