PRIYOBANGLANEWS24
১৮ অগাস্ট ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দিলেন পনিরুজ্জামান তরুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া ও খতিয়া এলাকায় কালিগঙ্গা নদীর ভাঙ্গনের কবলে পড়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পনিরুজ্জামান তরুণ বলেন, ভাঙ্গন রোধে কালীগঙ্গা নদীর প্রায় ১২ কিলোমিটার অঞ্চল যাতে করে স্থায়ী বাঁধের ব্যবস্থা করা যায় সেদিকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সুনজর রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্পটি যাতে করে অতি দ্রুত পাশ হয় সেজন্য নিয়মিত খোঁজ খবর রাখছেন তিনি। আশাকরি আপনারা খুব দ্রুত এর বাস্তবায়ন দেখতে পাবেন।

এসময় উপস্থিত ছিলেন, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ সুজন বাবু, সেলিম খান সহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০