PRIYOBANGLANEWS24
১৭ জুন ২০২০, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সংগ্রহকৃত নমুনার ৩০ থেকে ৬০ শতাংশই করোনা পজিটিভ!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরীক্ষার জন্য পাঠানো নমুনার ৩০ থেকে ৬০ শতাংশ মানুষের করোনা পজিটিভ আসছে। মঙ্গলবার (১৬ জুন) নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মঙ্গলবার রাত ১১টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৮ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ডা. অনুপ জানান, বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার কলাকোপা, বকসনগর, যন্ত্রাইল, শোল্লা, নয়নশ্রী চুড়াইন ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের খারশুর ইউনিয়নের বাসিন্দা।

গত বুধবার (১০ জুন) উপজেলা থেকে মোট ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রাতে পাওয়া ফলাফলে সেখান থেকে ওই ১৮ রোগী ছাড়াও পুরাতন আরও দুই রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন ও মৃত্যুবরণ করেছেন ৪ জন।

নতুন আক্রান্তদের তাদের নিজ বাড়িতে আইসলোশনে রেখে চিকিৎসার দেওয়া হবে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০