শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে চিকিৎসকদের জন্য নিরাপদ স্বাস্থ্য সেবার পরিবেশ, আইনগত সুরক্ষা এবং চিকিৎসকদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি জানান তারা।
মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সাখাওয়াত হোসেন, আরএমও ডা. শামসুল ইসলাম, সহকারী অধ্যাপক ইন সিটু ডা. মেজবা উদ্দিন ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন