ঢাকার দোহার উপজেলায় একটি বসতবাড়ির জানালার গ্রিল কেটে সংঘবদ্ধ ডাকাতদল প্রায় ৫৫ ভরি স্বর্ণালংকার, তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
দোহার থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর বেলতলা এলাকার স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন তালুকদার অর্পণের বসতবাড়িতে মঙ্গলবার শেষ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জামাল উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শেষ রাতের দিকে ৯/১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫৫ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ওসি আবু বকর প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
মন্তব্য করুন