নিজস্ব প্রতিবেদন.
১০ এপ্রিল ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগমারা বাজারের চাঁদনী প্লাজা মার্কেটে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ, আরেকটির অনেকাংশসহ আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি সাদ্দাম আহমেদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মার্কেটে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে চাঁদনী প্লাজার মডেল ফ্যাশন সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়াও রাজ গ্যালারী অনেকাংশ, জেন্টস পার্কের আংশিক, ফ্যাশন ক্লাব ও মুরসালিন ফ্যাশন সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

মডেল ফ্যাশনের স্বত্তাধিকারী সজীব সাহার দাবি এঘটনায় তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া রাজ গ্যালারীর প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা, জেন্টস পার্কের প্রায় ৪ লাখ টাকা, ফ্যাশন ক্লাবের প্রায় এক লাখ টাকা ও মুরসালিন ফ্যাশনের প্রায় ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিকরা।

এদিকে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নবাবগঞ্জে নির্ধারিত জায়গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন করার জন্য ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীসহ স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১০

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১১

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১২

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৪

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৫

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৬

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৭

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৮

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৯

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

২০