সিনিয়র প্রতিবেদক.
২৯ মার্চ ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

ঢাকা জেলার দোহার উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ, সংরক্ষণ, বিতরণ ও হিসাব তদারকির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। দোহার ফিলিং স্টেশনে সপ্তাহের বিভিন্ন দিনে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রশাসন, কৃষি, পরিবার পরিকল্পনা, পল্লী উন্নয়ন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা। প্রত্যেকের জন্য নির্দিষ্ট দায়িত্বের দিন নির্ধারণ করা হয়েছে।
এদিকে, ট্যাগ অফিসারদের জন্য বিস্তারিত দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
•ফিলিং স্টেশনে দৈনিক জ্বালানি মজুদ যাচাই
•ডিপো থেকে সরবরাহকৃত তেলের পরিমাণ ও বিক্রয়ের হিসাব মিলানো
•ডিপ-রড/ডিপ-স্টিক ব্যবহার করে তেলের পরিমাণ নিশ্চিত করা
•ক্রয়-বিক্রয়ের রেজিস্টার নিয়মিত পর্যবেক্ষণ
•বিক্রয়ের শেষে মজুদ মিলিয়ে দেখা
•পাম্প মেশিনের সঠিকতা ও কার্যক্রম তদারকি
•অবৈধ মজুদ বা অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
এছাড়া প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় তথ্য হালনাগাদ করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে অনিয়ম রোধ, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০