ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ধাঁরালো অস্ত্রসহ চার ডাকাতকে আটকের পর পুলিশে দিয়েছে জনতা।
দোহার থানার এসআই তন্ময় কুমার চক্রবর্তী জানান, উপজেলার নিকড়া-গালিমপুর আঞ্চলিক সড়ক থেকে শুক্রবার সকালে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা ডাকাতরা হলেন, রাজধানী ঢাকার কামরাঙ্গীচর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মমিন সরকার (৪০), একই এলাকার মৃত আউয়ালের ছেলে মোঃ ইমরান (২৩), কালাম ফকিরের ছেলে হৃদয় ফকির (২৫) ও শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।
এসআই তন্ময় প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, আটককৃতরা সকালে ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় বেশ কয়েকজন এ সড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তারা তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাদের আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি ধাঁরালো চাইনিজ কুড়াল ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা ডাকাতদলের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এছাড়াও আজকের ঘটনায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রাথমিক তদন্তে বরাত দিয়ে জানান পুলিশ কর্মকর্তা তন্ময়।
মন্তব্য করুন