বিশেষ প্রতিবেদক.
৮ মার্চ ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের অমিত হাসানের।

রবিবার দুুপুর আড়াইটার দিকে উপজেলার বান্দুরা পিত্তিতলা পল্লীবিদ্যুৎ অফিসের সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।

নিহত অমিত (২৩) উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শেখ মামুনের ছেলে। নতুন বান্দুরায় বাইক পার্লার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সন্তান হওয়ার পর প্রবাসে চলে যাবে বলে সেটিও বেশ কিছুদিন যাবৎ বন্ধ রেখেছে সে।

নিহতের স্বজনরা জানান, অমিতের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। আটদিন ধরে স্ত্রীকে নিয়ে নবাবগঞ্জের দাউদপুরে শ্বশুর বাড়িতে বেড়াচ্ছেন অমিত। এ কয়দিনে অমিত প্রায়ই সকালে নাস্তা করে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে চলে আসতো। সন্ধ্যায় বা রাতে আবার শ্বশুর বাড়িতে চলে যেতো। আজ দুপুরে স্ত্রী সঙ্গে একসঙ্গে খাবার খাবে এজন্য দুপুরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল অমিত। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়ে ফাঁকা সড়কে পড়েছিল সে।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি নিহতের স্বজনরা।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০