সিনিয়র প্রতিবেদক.
৮ মার্চ ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

রাজধানীর ব্যস্ত নগর জীবনের মাঝে এক সন্ধ্যায় যেন প্রাণের টানে মিলিত হলেন দোহার ও নবাবগঞ্জের মানুষ। নানা পেশা, নানা পরিচয়ের মানুষÑ কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ সরকারি কর্মকর্তা, কেউ বা শিক্ষক, ব্যাংকার কিংবা সাংবাদিক। সবাই এক সুতোয় গাঁথা নিজের শিকড়ের টানে। সেই আবেগ আর সৌহার্দ্যরে বন্ধনকে ঘিরেই রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের ইফতার মাহফিল ও মিলনমেলা।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা ও এলাকায় কর্মরত এবং অবস্থানরত দোহার-নবাবগঞ্জের কয়েকশ’ পেশাজীবী অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যেই ছিল উচ্ছ্বাস। ইফতারের আগে-পরে চলে কুশল বিনিময়, স্মৃতিচারণ আর ভবিষ্যৎ নিয়ে নানা আলাপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, পেশাজীবীদের সংগঠন সমাজের উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদ সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা।

তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একটি শক্তিশালী প্ল্যাটফরমের মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে। যেকোনো ভালো কাজে তিনি পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনরত দোহার-নবাবগঞ্জের শিক্ষিত জনগোষ্ঠীকে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ইফতার উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম সম্পাদক রাশিম মোল্লার বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, কবি-লেখক সাইদুজ্জামান রওশন এবং ইফতার উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক  খালিদ হোসেন সুমন ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমএইচ ঢাকার চক্ষু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. মিজানুর রহমান মোল্লা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস লিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুবায়ের আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ফাহিমা আফরোজ এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া, উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণেন্দু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হরগোবিন্দ সরকার অনুপ, খালিদ বিন ওয়াহিদ কনক, আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক রানা ভূঁইয়া, অর্থ সম্পাদক ইফতেখার হোসেন খান পরাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেজবাহ উদ্দিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহজাহান সিকদার ও মোহাম্মদ তারেক রাজীব প্রমুখ।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। আর এ আয়োজনে যেন এক সন্ধ্যার জন্য হলেও ঢাকার ব্যস্ততার ভিড়ে ফিরে এলো দোহার-নবাবগঞ্জের আপনজনদের মিলনমেলার উষ্ণতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১০

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৩

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৪

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১৫

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১৬

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৭

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৮

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৯

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

২০