সিনিয়র প্রতিবেদক.
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোট ফারুক হোসেন (৪৭) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল এলাকার টেকনিক্যাল কলেজের সামনের আঞ্চলিক প্রধান সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন দোহার উপজেলার পালামগঞ্জ গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

নিহতের বড় ভাই আবু জানান, ফারুক পালামগঞ্জ বাজারে সবজি বিক্রির ব্যবসা করেন। রবিবার ভোরে পাইকারি দামে সবজি কিনতে ফারুক প্রতিদিনের ন্যায় আরেকজন সবজি বিক্রেতার সঙ্গে নিয়ে অটোরিকশায় করে নবাবগঞ্জের চন্দ্রখোলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। যন্ত্রাইল টেকনিক্যাল কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশের খুটিতে ধাক্কা লাগলে ফারুক আঘাত পেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক সবজি ব্যবসায়ী ও অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। তারা দুজনই গুরুতর আহত অবস্থায় ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে সকালে হাসপাতাল থেকে লাশ এনে যোহর নামাজের পর জানাজা শেষে পালামগঞ্জ কবরস্থানে ফারুকের লাশ দাফন করা হয়েছে।

এব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, অবিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০