সিনিয়র প্রতিবেদক.
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নূরনগর মিরেরডাঙ্গী নূরানী সংঘ টিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইউনিটি অব শিলাকোঠাকে ৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ের বিধ্বংসী ৪৬ রানের সুবাদে নির্ধারিত ১০ ওভারে ১০৭ রান সংগ্রহ করেন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ। ১০৮ রানের টার্গেটে খেলতে নেমে নতুন বান্দুরার প্রসনজিৎতের মিতব্যয়ী এবং শ্যামলের দুর্দান্ত বোলিং এ ১০৪ রানেই থেমে যায় ইউনিটি অব শিলাকোঠার ইনিংস। ২০ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন শ্যামল। তবে অনবদ্য ইনিংসের কারনে ম্যান অফ দ্যা ম্যান নির্বাচিত হন বিজয়।

এরআগে পতাকা উত্তোলনের পর নানা আনুষ্ঠানিকতায় খেলার উদ্বোধন করেন অতিথিরা। একই সাথে ফুল, ক্রেস্ট ও ব্যাচ পড়িয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের।

ক্লাবের সভাপতি হালিম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইদুর রহমান ফয়েজ। এছাড়া গেস্ট অব অনার হিসেবে সমাজ সেবক আশরাফ হোসেন ও উদ্বোধক হিসেবে বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নতুন বান্দুরা ভাঙা মসজিদের সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন ভূইয়, ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর পরামানিক, সমাজ সেবক কামাল দেওয়ান, ক্লাবের ক্রীড়া সম্পাদক শাকিল বেপারীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

শেষে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০