আসিফ শেখ
৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জের বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শোল্লা ইউনিয়নের সোনাপুর বলাকা যুবক সংঘ আয়োজিত ফাইনালে শোল্লা রায়হান স্পোর্টিং ক্লাবকে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হন নাহিদ ব্রাদার্স একাডেমি।

চূড়ান্ত প্রতিযোগিতায় দুই দলের হয়ে দেশ সেরা টেপ টেনিস খেলোয়াররা খেলতে আসছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে খেলার পূর্বেই দর্শকের পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দর্শকদের এমন উম্মোদনা এর আগে দেখেনি নবাবগঞ্জবাসী। হাজার হাজার দর্শকের উপস্থিততে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১৮২ রান সংগ্রহ করেন নাহিদ ব্রাদার্স একাডেমি। ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভারে ১৭৯ রানেই থেমে যায় শোল্লা রায়হান স্পোর্টিং ক্লাবের ইনিংস। শ^াসরুদ্ধকর ফাইনালে মাত্র ৩ রানে জয় পান নাহিদ ব্রাদার্স একাডেমি।

ক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিংজোর সমাজ কল্যাণ আজাদ সংঘের সাবেক সভাপতি জসীম উদ্দিন খান। এছাড়া উদ্বোধক হিসেবে চক সিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি হয়রত আলী ও গেস্ট অব অনার হিসেবে প্রবাসী জুয়েল রানা উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল রহমান রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী মাসুদুর রহমান সুমন, উপজেলা স্বাস্থ্য সহকারী হাশিম রেজা, সমাজ সেবক শফিউদ্দীন খান, খোরশেদ আলম, সেলিম মিয়া, মো. শোভন, আব্দুর রব, নুরুল ইসলাম, নুর হোসেন ও সোহাগ হোসেন।

এসময় ক্লাবের ক্রীড়া সম্পাদক আলীনুর ইসলাম মিশুসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০