PRIYOBANGLANEWS24
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমূখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। এসময় তিনি বলেন, শারীরিক শক্তি, মানসিক চিন্তা-চেতনা ও বুদ্ধিমত্তা বিকাশের অনেকগুলো মাধ্যমের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলা সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভুমিকা রাখে। বর্তমান যুবসমাজকে মাদক থেকে দূরে খেলাধুলার বিকল্প নেই। তাই এধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই।

সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। এসময় ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়ার পর ক্রেস্ট দিয়ে জানানো হয় বিশেষ সম্মাননা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রভাষক শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম নিরব।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০