সিনিয়র প্রতিবেদক.
১৫ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত ১

ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আওলাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বতপুর গ্রামের আনোয়ারের সাথে স্থানীয় ইয়ামিনদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারের বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইয়ামিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ইয়ামিনকে খুঁজতে থাকে। এ সময় ইয়ামিনের ফুফা আওলাদ হোসেন তাদের শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা আওলাদ হোসেনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এদিকে হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক শত্রুতার জেরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদেও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০