শাহিনুর রহমান.
১৪ জানুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

পৌষ সংক্রান্তি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা। গতকাল বুধবার বিকেলে এ প্রতিযোগিতা উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্র খোলা কালি মন্দিরের মাঠে অনুষ্ঠিত হয়। ৪০০ বছর ধরে এ অঞ্চলে এলাকাবাসীর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তের পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো, গ্রাম্য মেলা, গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অন্যতম। চন্দ্রখোলা গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরুর দৌড় ও ৪ দিনব্যাপী গ্রাম্য মেলার আয়োজন করা হয়।

এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়। নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেঁড়া প্রতিযোগিতা দেখতে আসে। দুপুরের আগেই মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্যমেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।

স্থানীয় বাসিন্দা অমলেশ মন্ডল জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর এই দিনে এ উৎসব পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০