সিনিয়র প্রতিবেদক.
২৮ ডিসেম্বর ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৌড়ে এগিয়ে চলি, মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকালে নবাবগঞ্জ রানার্স আয়োজিত প্রতিযোগিতায় নারী পুরুষ ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
১০ কিলোমিটার এ প্রতিযোগিতা সকাল ৬টা ৪০ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় মিনার থেকে শুরু হয়ে শোল্লা রানীখালি ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার গিয়ে আবার একই পথে ফিরে শহীদ মিনারে এসে দৌড় সম্পন্ন হয়।
এসময় অতিথিরা বলেন, তরুণ সমাজের মধ্যে শারিরীক সুস্থতা ও মাদক থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রতিযোগিতা। আগামীতেও এমন আয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হযরত আলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. হযরত আলী। এছাড়া গেস্ট অফ অনার হিসেবে ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সাগর ও ব্যবসায়ী আরিফুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদক, বাগমারা বাজার বণিক সমিতি সভাপতি ডেন্টিস্ট সাদ্দাম আহমেদ, সমাজ সেবক বোরহান উদ্দিন, অনির্বান সরকার, ঝন্টু মোল্লা, শেখ তারিফ, মামুন শেখ, ব্যাংকার সারোয়ার জামান সম্রাট, ডাঃ নূর হোসেন শ্রাবণ, জাহিদ বাবু, শাহীন শরিফ, ম্যারাথন রানার কামরুজ্জামান নিপুন ও ক্রীড়ানুরাগী আবদুল্লাহ মাহমদ।
শেষে  প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। নবাবগঞ্জ ইছামতি ছাত্র সংগঠনের সার্বিক সহযোগিতায় এবং জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ও নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার সৌজন্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০