ইমরান হোসেন সুজন.
২১ নভেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

প্রতিবারের মত এবারও জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী পূজা উদযাপন করলেন ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর-গোল্লা-ময়মন্দি গ্রামবাসী। বৃহস্পতিবার পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কীর্তন মহাপ্রভুর ভোগরাগ (মহোৎসব) অনুষ্ঠানে ধর্ম, বর্ণ নির্বিশেষে ১0 সহস্রাধিক ভক্ত পূণ্যার্থী প্রসাদ (মধ্যান্নভোজ) গ্রহণ করেন।

বিশাল এ আয়োজন করতে ২দিন আগে থেকে ২০ জন রাধুনীসহ শতাধিক স্বেচ্ছাসেবী রান্নার প্রস্তুতি শুরু করেন। পরে বিকাল দুপুর আড়াইটা থেকে শতাধিক স্বেচ্ছাসেবী খাবার পরিবেশন করেন। খাবার চলে সন্ধ্যা অবধি।
পূজায় হঠাৎ এসে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মন্দির কমিটির সভাপতি তপন কুমার হালদার বলেন, ‘২০০ বছর ধরেই এ কালীপূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে নবাবগঞ্জসহ আশেপাশে বিভিন্ন জেলা থেকেও ভক্তরা আসেন। প্রায় ৪০ বছর ধরে কীর্তন মহাপ্রভুর ভোগরাগ (মহোৎসব) এর আয়োজন করা হয়। এবারও দুপুরে এক সঙ্গে ১০ হাজার মানুষের জন্য খাবারে আয়োজন করা হয়েছে। মন্দিরের এ ঐতিহ্যের ধরা বজায় রাখার আহ্বান জানান তিনি।

কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব হালদার বলেন, অনুষ্ঠানটি এলাকাবাসী হিসেবে এটি আমাদের গর্বের বিষয়। হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে একসাথে বসে একবেলা আহার করছি এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পাওে না। আগামীতেও এই ঐতিহ্য টিকিয়ে রাখারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কমিটির সহ সভাপতি ও সমাজ প্রধান সম্ভু মাদবর বলেন, গোবিন্দপুর গ্রামে সকল ধর্মের মানুষের বসবাস। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যার যার উৎসব পালন করি। এত বড় আয়োজনে সকলেই সহযোগিতা প্রয়োজন হয়। আমাদেরও সকল ধর্মের মানুষ সহযোগিতা করে।

গীতা রানী বলেন, আমি এলাকার মেয়ে। তবে প্রতি বছরই পূজা আগে বাবার বাড়িতে আসি। এটা আমার জন্য উৎসবের দিন। আমরা আমাদের উৎসব পালন করি আর অন্যের ধর্মের মানুষ আমাদের সার্বিক সহযোগিতা করেন। পূজা উপলক্ষে প্রতি বাড়িতেই মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসে।

বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা বলেন, ‘প্রতি বছরই কালী উপলক্ষ্যে আমরা পরিবার পরিজন নিয়ে সকালেই এখানে আসি। তারপর কীর্ত্তনে অংশ নিয়ে থাকি। অনুষ্ঠানকে ঘিরে অনেকে সাথে দেখা হয়। সকলের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০