শাহিনুর রহমান.
৩০ অক্টোবর ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন খন্দকার আরশীন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমোদিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট দল “নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি”-এর সভাপতি হিসেবে অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের অন্যতম সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক খন্দকার মাহমুদ আরশীন।

জানা যায়, দীর্ঘদিন ধরে আরশীন দেশের ক্রীড়াঙ্গনে একজন সংগঠক হিসেবে কাজ করে আসছেন। মাঠপর্যায়ে খেলোয়াড় তৈরি, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ত করার মাধ্যমে তিনি ক্রীড়ার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইতিমধ্যে নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির উদ্যোগে বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, যা স্থানীয় ক্রীড়াবিদ, অভিভাবক ও ক্রীড়া অনুরাগীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে খন্দকার মাহমুদ আরশীন বলেন দোহার-নবাবগঞ্জের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের জন্য পেশাদার মানের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ঢাকার এত কাছাকাছি থাকা সত্ত্বেও আমরা এখনো জাতীয় পর্যায়ে আমাদের ছেলে-মেয়েদের খেলার সুযোগ তৈরি করতে পারিনি যা সত্যিই দুঃখজনক। তাই তৃণমূলের উদীয়মান ক্রিকেটারদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। তিনি আরোও জানান, আমি দোহার-নবাবগঞ্জে ক্রিকেটের প্রসার ও উন্নয়নের জন্য বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সাথে ইতিমধ্যে বৈঠক করেছি, যাতে করে নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও প্রতিযোগিতামূলক ক্রিকেট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০