PRIYOBANGLANEWS24
২৬ অক্টোবর ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে: আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর বাজারে রুহিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের জনগণের আকাঙ্ক্ষা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। এই নির্বাচনের পথে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।

তিনি বলেন, দেশের মানুষের আশা বাস্তবায়নে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।

আমান আরও বলেন, আওয়ামীলীগের দিনের ভোট রাতে করছে। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

ফ্যাসিবিরোধী আন্দোলনের প্রসঙ্গে বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যদি অংশ নেওয়া দলগুলোর মধ্যে অনৈক্য হয়, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এসব রুখে দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০