PRIYOBANGLANEWS24
৩ অক্টোবর ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার অধ্যক্ষের পক্ষে সংবাদ সম্মেলন: অধ্যক্ষ সেদিন মাদ্রাসায় ছিলেন না

ঢাকার নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধ আনীত ছাত্রী হয়রানির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তাদের অভিযোগ, মাদ্রাসার সুনাম ক্ষুন্ন ও রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে একটি কুচক্রী মহলের ইন্ধনে ঘটনার ৮ দিন পর ছাত্রীর মাতা শিল্পী বেগম প্রথমে সংবাদ সম্মেলন এবং পরে মামলা করেছেন। শুক্রবার আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নিয়ামত উল্লাহ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এই দাবি করেন। এ সময় তারা অধ্যক্ষ মোহাম্মদ আলী উল্লেখিত ঘটনার দিন মাদ্রাসায় অনুপস্থিত থাকার সপক্ষে কিছু প্রমাণও উপস্থাপন করেন।

শিক্ষক ও অভিভাবকরা বলেন, উল্লিখিত ঘটনার দিন (২৩ সেপ্টেম্বর) যে সময়ের উল্লেখ করা হয়েছে, সেই সময় অধ্যক্ষ মো. আলী মাদ্রাসাতেই ছিলেন না।হাজিরা খাতায় অধ্যক্ষের স্বাক্ষর না থাকাও তাই প্রমান করে। তিনি তখন মাদরাসা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী পাশের দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের এমপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগে ব্যস্ত ছিলেন। তারা জানান, এই গণসংযোগের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ প্রচারিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার জন্য আমাদের মাদ্রাসার এক শিক্ষার্থীর মাতা মোসা. শিল্পী আমাদের প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচীপূর্র্ণ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর অভিযোগ এনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছেন।”

তারা প্রশ্ন তোলেন, ঘটনার দিন অভিযোগ না করে সরকারি একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কীভাবে সংবাদ সম্মেলন করা হলো, তা তাদের কাছে বোধগম্য নয়।

তারা আরো বলেন, উল্লিখিত মিথ্যা ঘটনার পরেও মাদ্রাসা খোলা ছিলো ছয় কার্যদিবস। এর মধ্যে এক দিন বাদে বাকি পাঁচ কার্যদিবস অভিযুক্ত শিক্ষার্থী নিয়মিত ক্লাশে এসেছে। এ সময় শিক্ষকদের সাথে অভিভাবকরাও প্রশ্ন তোলেন, যদি এমন কোনো ঘটনা ঘটতো, তাহলে কি ওই শিক্ষার্থী নিয়মিত মাদ্রাসায় যেতো? সে কি এই ঘটনা তার কোনো বন্ধু বা শিক্ষক বা অভিভাবকের সাথে শেয়ার করতো না? তারা জোর দিয়ে বলেন, এটি একটি সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র।

তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ করেন, “এই জঘন্য মিথ্যাচারের ঘটনা তদন্ত করে সত্য উন্মোচিত করবেন।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, পরিচালক, শুভাকাঙ্খী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০