PRIYOBANGLANEWS24
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বলমন্তচর স্পোটিং ক্লাব আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

জাকজমক আয়োজনের মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার নবাবগঞ্জের বলমন্তচর স্পোটিং ক্লাব আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট । শুক্রবার রাতে চূড়ান্ত প্রতিযোগিতায় ফ্রেন্ডস সোসাইটি বলমন্তচর একাদশকে ৩-১ গোলে পরাজিত করে মামু ভাগিনা একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায় ফ্রেন্ডস সোসাইটি বলমন্তচর একাদশ। তবে প্রথমার্ধের শেষের দিকে গোল পরিশোধ করে সমতায় ফিরেন মামু ভাগিনা একাদশ। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে ৩-১ এর ব্যবধানে এগিয়ে যায় মামু ভাগিনা একাদশ। তবে একাধিক আক্রমণ করলেও গোল করতে বারবার ব্যর্থ হয় ফ্রেন্ডস সোসাইটি বলমন্তচর একাদশের খেলোয়াররা। নির্ধারিত সময়ে আওে কোন গোল না হওয়ায় ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় মামু ভাগিনা একাদশ।

ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট হলেও দর্শকে পরিপূর্ণ ছিল পুরো মাঠ। পুরুষ দর্শকের পাশাপাশে নারী দর্শকদেরও উপস্থিতি ছিল চোখে পরার মত। ঢাক-ঢোল আর বাশিঁর সুর দর্শক ও অতিথিদের বাড়তি আনন্দ দেয়।

এরআগে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উত্তোলনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা। এরপর ফুল, ব্যাচ ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করে নেন ক্লাবের সদস্য ও কর্মকর্তারা।

খেলা উদযাপন কমিটির আহবায়ক ও বাহ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

এছাড়া ঢাকা তেজগাঁও থানা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার মিরাহ উদ্দিন হায়দার আরজু উদ্বোধক এবং ব্যবসায়ী আবু তাহের মৃধা বাদল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, আব্দুল ওয়াহিদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মন্টু, আমেরিকা প্রবাসী মাহবুবুর রহমান সবুজ, ব্যবসায়ী আবুল বাসার সুজন ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রাহিন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের কর্ণধার ও খেলায়ারদের দেওয়া হয় বিশেষ সম্মাননা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০