PRIYOBANGLANEWS24
৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে প্রবাসীর বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ

ঢাকার দোহারের উত্তর বানাঘাটা এলাকায় আপন দুই সহোদরের সাথে পারিবারিক কলহের জেরে রাতের আধাঁরে প্রবাসী মেজু ভাই আজাদ হোসেনের বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে ছোট ভাই সুজনের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার ভোরের দিকে দোহারের উত্তর বানাঘাটা মসজিদের ইমাম ঐ গ্রামের মৃত মজর আলী শেখের মেজু ছেলে সৌদি আরব প্রবাসী আজাদ হোসেনের ঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। এসময় ঘরে কেউ ছিলেন না। তিনি প্রতিবেশিসহ স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার জানান, এই বিল্ডিংটা নিয়ে দেবর সুজন শেখের সাথে আমাদের বিরোধ। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সব কিছু ফেলে বাবার বাড়িতে থাকতাম। আড়াই মাস আগে দেবর জোরপূর্বক বাড়ির গাছ কেটে নেয়ার চেষ্টা করে। আমি বাঁধা দিলে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। আগুন দেয়ার আগের সন্ধ্যায়ও তাকে ঘরে সামনে থাকতে দেখেন পরিবারের লোকজন। দেবর সুজনই আমার ঘরের তালা ভেঙে আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দিয়েছে। এতে আমাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি ।

প্রবাসী আজাদ হোসেনের বৃদ্ধা মা রওশন আরা বেগম জানান, ছোট ছেলে সুজন শেখ উচ্ছৃঙ্খল, তার স্ত্রীও অবাধ্য। দুই মাস আগে গাছ বিক্রি করতে না দেয়ায় সুজনের স্ত্রী আমাকে বেধরক মারধর করে।

প্রতিবেশী লায়লা বেগম জানান, ভোরে আগুন জ্বলতে দেখে বাড়িতে আসি। এসময় ঘরের দরজার তালা ভাঙা দেখেছি।

এবিষয়ে জানতে অভিযুক্ত সুজনের মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান।

দোহার থানার ওসি মো. হাসান আলী জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০