PRIYOBANGLANEWS24
২৭ অগাস্ট ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ আগস্ট কলাকোপা ইছামতী নদীতে নৌকা বাইচ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগামী ৩০ আগস্ট কলাকোপা গ্রামবাসীর উদ্যোগে এবং নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি ও নবাবগঞ্জ রোইং ক্লাবের সহযোগিতায় ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। বুধবার কলাকোপা স্পোর্টিং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলাকোপা নৌকা বাইচ আয়োজক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাইচ উদযাপন কমিটির আহ্বায়ক হাজী মো. আলমগীর হোসেন, সদস্য সচিব, মো. নজরুল ইসলাম, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান।

এসময় উদযাপন কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ আলমগীর হোসেন ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম বলেন, দর্শকদের আনন্দ দেওয়ার আগামী ৩০ আগস্ট শনিবার কলাকোপা সহ কয়েকটি গ্রামবাসীর উদ্যোগে ইছামতি নদীতে নৌকা বাইচ আয়োজন করেছি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ঢাকা জেলার সভাপতি ও ঢাকা ১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আবু আশফাক।

তারা বলেন, আমরা সকল নৌকার মালিক ও দর্শকদের বাইচে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাইচে আগত দর্শকদের ইঞ্জিন চালিত ট্রলার, বোট ও স্পিডবোর্ড বাইচ চলাকালীন সময়ে নদীর পাশের নোঙ্গর করে বাইচ দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, নৌকা বাইচ বাংলার হাজার বছরের ঐতিহ্য। এর মধ্যে ঢাকা বিভাগের নবাবগঞ্জে নৌকা বাইচে গোড়াপত্তন হয়েছে। এক সময় এই উপজেলার ইছামতি নদীর ৩০ পয়েন্টে নৌকা বাইচ হত। কিন্তু বর্তমানে ইছামতি নদীর উৎপত্তিস্থল পদ্মা নদীর নিকটস্থ কাশিয়াখালি বেরিবাধ দেওয়ার কারণে নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকছে না। আমরা ইাছামতী নদী আগের রূপে ফিরিয়ে আনতে দোহারের কার্তিকপুর ও সোনাবাজু -কাঠিয়াখালী বেরিবাধে প্রযোজনীয় সংখ্যক স্লুইচগেট স্থাপনের জোর দাবি করছি।
রাশিম মোল্লা আরো বলেন, একটি বাইচ সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য বাইচে আগত দর্শক, নৌকার মালিক-মাঝি –মাল্লা ও আয়োজকদেরকে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আমরা বাইচের দিন এই তিন পক্ষেরই ভূমিকা দেখতে চাই।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির মাহবুব আলী দেওয়ান অপু, বাবুল হোসেন বুলু, শাহ আলম রানা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন খান , মুজাহিদুল ইসলাম সিয়াম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০