PRIYOBANGLANEWS24
১৩ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নিখোঁজ শিশুর লাশ মিলল খালে

ঢাকার দোহারে প্রায় ৪৮ ঘন্টা আগে নিখোঁজ মরিয়ম (৭) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরিদল। বুধবার মধুরচর এলাকার একটি খালের পাশে থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। গত সোমবার দুুপুরে শিশুটি নিখোঁজ হয়েছিলেন।

শিশু মরিয়ম সুতারপারা ইউনিয়নের মধুরচর এলাকার প্রবাসী মো.আদিল উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। ওই দিনই রাতে দোহার থানায় এ বিষয়ে একটি নিঁেখাজ সাধারণ ডায়রী করা হয়।

নিখোঁজ মরিয়মের চাচা আলাউদ্দিন বলেন, সোমবার মাদরাসা থেকে পরিক্ষা দিয়ে বাড়িতে ফিরে মরিয়ম। এরপর দুপুরে বাড়ির পাশে খেলতে বের হয়। এঘটনার পর হতে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। এদিকে মরিয়মের পরিবার ও স্বজনরা বাড়ির চারপাশে খুঁজাখুজি করেও তাঁকে না পেয়ে সোমবার রাতে দোহার থানায় একটি সাধারন ডায়েরি করে। এছাড়া বাড়ির আশপাশে খাল বা নদীতেও খোঁজাখুজি করে। বুধবার সকাল থেকে দোহার উপজেলা ফাঁয়ার সার্ভিসের একটি ডুবুরীদল মধুরচর এলাকায় শিশুটির বাড়ির পাশের একটি খালে তল্লাশি চালিয়ে ১১ টায় মরদেহ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত থাকায় স্থানীয়রা দ্রুত তাঁকে দাফন করে।

দোহার থানার এসআই বিশ্বজিৎ ঘোষ বলেন, নিখোঁজ হওয়ার পর শিশুটি মূলত পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফন তাঁরা দাফন করে ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০