PRIYOBANGLANEWS24
১৭ মে ২০২০, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ১৬ পুলিশ সহ ১৭ জনের করোনা সনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০

ঢাকার দোহার উপজেলায় ১৬ জন পুলিশ সদস্য ও ১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনে। এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। রবিবার (১৭ মে) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৬ জনই দোহার থানা পুলিশের সদস্য। আক্রান্ত আরেকজন উপজেলার দুবলির উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে সেহেতু সবাইকে ঘরে থাকতে হবে। প্রয়োজনে বাইরে আসলেও সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, দোহার থানায় আক্রান্ত ১৬ জন পুলিশ সদস্যের মধ্যে একজন পুরুষ এএসআই ও একজন নারী এএসআই, বাকি ১৪ জন পুলিশ কনস্টেবল। তিনি বলেন, পুলিশরা নিজেদের দায়িত্ববোধ থেকে করোনা পরিস্থতি নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, সামাজিক দুরত্ব নিশ্চিত, বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ প্রতিটি ক্ষেত্রে অগ্রভাগে কাজ করেছে। যে কারণে পুলিশের আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তিনি বলেন, সবকিছুর পরেও দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আমরা দোহারবাসীকে সেবা দিয়ে যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০