PRIYOBANGLANEWS24
২৮ জুলাই ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নূরনগর মিরেরডাঙ্গী নূরানী সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ স্লোগানে ঢাকার নবাবগঞ্জের নূরনগর মিরেরডাঙ্গী নূরানী সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আয়োজিত খেলায় সিংগাইরের বিডি লায়ন্স এর মুখামুখি হয় বান্দুরা মামুন শফিক ফুটবল ক্লাব।

বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক জড়ো হোন উদ্বোধনী ম্যাচ দেখতে। খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায় বিডি লায়ন্স। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে মামুন শফিক ফুটবল ক্লাব। তবে বিরতি যাওয়ার আগে আরো একটি গোল করে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বিডি লায়ন্স। বিরতির পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেন মামুন শফিক একাদশ। পরে খেলার শেষ দিকে একটি গোল করে ব্যবধানও কমাতে পারলেও হার এড়াতে পারেনি মামুন শফিক ফুটবল একাদশ। এরফলে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেন সিংগাইরের বিডি লায়ন্স।

এরআগে জাতীয় পতাকায় উত্তোলনের পর পায়রা উঠিয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা। এরপর ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করেন দেন ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধনী ম্যাচে ক্লাবের সভাপতি হালিম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক উদ্বোধক ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

ক্লাবের সাবেক সভাপতি ও বান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী রতন সাহা, চান মিয়া, ফজর আলী, হেলাল উদ্দিন, সমন মল্লিক, আব্দুল মালেক, মতিন শিকদার, সেলিম শিকদার, মুকুল দেওয়ান, মো. সেলিম, আব্দুল আওয়াল বেপারী, শাহিন মোল্লা, ফরহাদ হোসেন, ইদ্রিস বেপারী,
ফরহাদ হোসেন ডানু, কবির মোল্লা, ইকবাল সোহরাব, মহিন শিকদার, মাদবর ফারুক ও আনোয়ার হোসেন।

সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বেপারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০