PRIYOBANGLANEWS24
২৬ জুলাই ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকার নবাবগঞ্জে উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৫ সালে কৃতকার্য কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখা এর আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে ৫শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত আগামী নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“দেশের উন্নয়ন ও গৌরব অর্জনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। জাতির ভবিষ্যৎ হিসেবে আপনাদের সততা, অধ্যবসায় ও দৃষ্টিভঙ্গি দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। তিনি বলেন, দেশকে মেধা শুন্য করতে হাসিনা সরকার ছাত্রদের উপর গুলি চালিয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। শিক্ষা প্রতিষ্ঠানই হবে ছাত্রদের ভরসার জায়াগা। ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে থেকে শিক্ষাঙ্গনের সব নৈরাজ্য দূর করতে কাজ করবে।

ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি মাহবুব আলম সিয়ামের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু ফাত্তাহ তুর্য’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াত আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) আমীর এডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল, পশ্চিম থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ মোস্তাক আহমেদ সব বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০