PRIYOBANGLANEWS24
১৫ জুলাই ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারর সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নবাবগঞ্জ উপজেলা বিএনপি এর আয়োজন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সায়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির সদস্য গোলাম মাওলা শাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী সায়েদুল আলম বাবুল বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলে একটি মহল বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে অশালীন প্রচারণা শুরু করেছে তা ঘৃনা ভরে প্রত্যাখান করছি। সেই সাথে সারাদেশে নেতাকর্মীদের একতাবদ্ধ থাকতে হবে। কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতে পারে।

সমাবশের প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বিগত দিনে যারা ফ্যাসিবাদ আওয়ামীলীগের পাশে থেকে সুযোগ নিয়েছেন তারা বিএনপির সদস্য হতে পারবে না। দলের দুর্দিনে হামলা মামলায় যারা ত্যাগ করেছে, পালিয়ে দলের কর্মসূচীতে গেছেন তাঁরাই হবেন আগামী দিনের বিএনপির কান্ডারী।

বিএনপিকে নিয়ে অপপ্রচারের বিষয়ে বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে। অন্ধকার গলিতে হেঁটে বিএনপি জনগণের আস্থা অর্জন করেনি। কারো উপর স্বর্ণলতা হয়ে রাজনীতি করে না। তাই সময় থাকতে সাবধান হোন। না হলে আপনারা আবারও অন্ধকার গলিতে চলে যাবেন। এসময় তিনি আগামী নিবার্চনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে এক কাতারে থেকে কাজ করার আহ্বান জানান।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মহসিন হাসান লিটু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, মিজানুর রহমান, দফতর সম্পাদক খন্দকার আরশীন মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদল দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, যুবদল নেতা দুর্জয় মাহমুদ, রুবেল তালুকদার, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধূরী, সাধারণ সম্পাদক সুমন খান।

সভাশেষে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এর আগে, প্রবল বৃষ্টি উপক্ষো করে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে যোগ দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০