PRIYOBANGLANEWS24
৭ জুলাই ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

“ফল খান দেশি, বল পান বেশি” এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের হলরুমে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশনায় এর আয়োজন করা হয়।

আম, লিচু, কাঁঠাল, কলা, লটকন, ড্রাগন, কামরঙা, আমড়া, বিলিম্বি, কদবেল, অড়বরই, করমচা, পাইনাফল, মালবেরি, জাম্বুরা সহ বিভিন্ন রকমের দেশীয় ফল স্থান পায়। এছাড়া শিক্ষার্থীদের হাতে-কলমে পরিচয় করানো হয় সবগুলো ফলের সঙ্গে। কোন ফলের কী উপকারিতা তাও তুলে ধরা হয় শিক্ষার্থীদের কাছে। শক্ষার্থীদের সঙ্গে আবহমান বাংলার মৌসুমি ফলের পরিচয় করিয়ে দিতে ও ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে এ আয়োজন বলে জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব কোমলমতি শিক্ষার্থীদের ফল খেতে এবং সুস্থ জীবন লাভে উৎসাহিত করবে এবং শিক্ষার্থীরা আনন্দিত হবে। এসময় দেশের বিলুপ্তপ্রায় ফলগুলো কীভাবে আবার ফিরিয়ে আনা যায় সে বিষয়ে দেশের কৃষি গবেষণা বিভাগের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হাসনাবাদ পবিত্র জপমালা রানী গির্জার পাল পুরোহিত ফাদার কল্লোল লরেন্স গমেজ, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিস্টার পুষ্প তেরেজা গমেজ সহ প্রভাষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০